মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

স্বর্ণ পাচারের দায়ে ৩ বিমানকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাকারবারিদের আনা কোটি কোটি টাকার স্বর্ণবার কৌশলে পাচারের অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক শ্রেণির কর্মীর বিরুদ্ধে।

শনিবার বিমানের ফ্লাইট থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণবার পাচারের সময় বিমানের তিন পরিছন্নতা কর্মীকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। তারা হলো- সুমন শিকদার (৩৪), শাহিন হোসেন (২৭) ও বেলাল আকন (২৮)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মুহা. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের পুলিশ জানায়, তল্লাশি করে তাদের হেফাজত থেকে জব্দ করা হয় দুই কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণবার, যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এতে জড়িত কালাম নামে বিমানের এক টেকনিশিয়ান পলাতক।

এ ঘটনায় কালামসহ বিমানের চার কর্মীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়।

এ ব্যাপারে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন সমকালকে জানান, শনিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কনকোর্স হলে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের পরিচ্ছন্নতা কর্মী সুমন শিকদারের জুতার তলায় সুকৌশলে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণবার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানায়, স্বর্ণবার পাচারের সঙ্গে জড়িত বিমানের টেকনিশিয়ান কালাম, পরিছন্নতা কর্মী বেলাল ও শাহিন। পরে অভিযান চালিয়ে শাহিন ও বেলালকে আটক করা হয়। এ সময় খবর পেয়ে টেকনিশিয়ান কালাম পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে বিমানের ফ্লাইট বিজি ০২৮। এ বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। বিমানবন্দরের ১ নম্বর বেতে বিমানটি যাত্রী নামানোর জন্য ডকিং করার পর পরিচ্ছন্নতা কর্মীরা বিমানে আরোহণ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ