শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

মালয়েশিয়ায় আটক ৯২ বাংলাদেশির বিচার আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম চারদিনে বাংলাদেশিসহ মোট ৩১৫ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে ৯২ জন বাংলাদেশি। আটককৃতদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। বলে জানা গেছে।

আজ রোববার দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে বলা হয়, আটককৃতদের বিচারের জন্য আগামীকাল সোমবার মালয়েশিয়ায় দুটি বিশেষ আদালত বসবে। যার একটি বসবে সেলাঙ্গর রাজ্যের সিমুনিয়ায়, অন্যটি কেডা লঙ্কাতে।

সরকারি বার্তাসংস্থা বের্নামারের প্রতিবেদনে বলা হয়, অভিবাসন আইন ১৯৫৯ ধারায় এ বিচার প্রক্রিয়া শুরু হবে। এর আগে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের জন্য ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ১২৫টি অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন পুলিশ।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রধান খায়রুল দাজাইমি দাউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, এখন পর্যন্ত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বিভিন্ন দেশের ১ লাখ ৯০ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসী নিজ দেশে ফিরে গেছেন। যারা যাননি, তাদের আটক করা হচ্ছে।

আটককৃত বাংলাদেশিদের জামিনের জন্য বিশেষ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

উল্লেখ্য, মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ‘ব্যাক ফর গুড’ কর্মসূচি চালু করা হয়। গত বছরের ১ আগস্ট এ কর্মসূচি চালু করে মালয়েশিয়া সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ