শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

ভন্ডপীর আবুল বাশারের গ্রেফতারের দাবিতে ভৈরবে বিক্ষোভ-সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ ও ওমরাহ নিয়ে কটুক্তি করায় তথাকথিত ভন্ডপীর আবুল বাশার আল কাদেরীর গ্রেফতারের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।

রোববার (৫ জানুয়ারি) ভৈরব বাসট্যান্ড চত্বরে স্থানীয় বাজার মসজিদের খতিব মাওলানা জামালুদ্দিনের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নেয়ামাতুল্লাহ আমিন, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, মাওলানা মাসুদ আলম প্রমুখ।

Image may contain: one or more people, crowd and outdoor

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, তথাকথিত ভন্ডপীর আবুল বাশার আল কাদেরী পবিত্র হজ ও ওমরাহ নিয়ে কটুক্তি করে মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ করেছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে তার ফাঁসি কার্যকর করতে হবে।

সমাবেশ  থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করার দাবি জানানো হয়। এছাড়াও ভন্ডপীর আবুল বাশার আল কাদেরীর গুলে মদিনা নামের আস্তানার সকল কার্যক্রম বন্ধেরও দাবি জানানো হয়। অন্যথায় আগামী শুক্রবার জেলাব্যাপী বিক্ষোভ মিছিল করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৌহিদী জনতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ