শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশের মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত বলে জানা গেছে।

শনিবার (৪ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই রকেট আঘাত হেনেছে। এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।

এতে বলা হয়, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট দুইজন রয়টার্সকে জানিয়েছেন আর বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং তাতে পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ