শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে মাদরাসায় গেলেন প্রিয়াঙ্কা গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদের জের ধরে ভারতের মুজাফফরনগরের একটি মাদরাসায় প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর করেছে ভারতীয় পুলিশ।

শনিবার এ অঞ্চলে প্রতিবাদে ক্ষতিগ্রস্তদেরকে দেখতে যান কংগ্রেসের সেক্রেটারি জেনারেল প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় পুলিশের মারধরের ঘটনায় আহত মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেন তিনি।

সাক্ষাৎ শেষে মাদরাসার পরিচালক মাওলানা আসাদের সূত্রে সাংবাদিকদেরকে প্রিয়াঙ্কা জানান, নির্মমভাবে শুধু শিক্ষার্থীদের মারধরই করা হয়নি; তাদের কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এই ঘটনার প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যারা আহত হয়েছেন তাদের পাশে থেকে আমরা তাদেরকে সাহায্য করব, আর কারা আটক রয়েছেন এ ব্যাপারে জানতে রাজ্যপালকে চিঠি পাঠিয়েছি, খুব শীঘ্রই আমরা তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব।

হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন,তারা পুলিশকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করছে, পুলিশের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করা কিন্তু ভারতে এর উল্টো রীতি চালু হয়েছে, গ্রহণযোগ্য কারণ ছাড়াই পুলিশ আজ জনগণকে মারধর করছে।

মিল্লাত টাইমস অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ