শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

হেফাজতে ইসলাম কর্মীদের ‘নির্যাতনের’ ভিডিও পোস্ট করলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিওতে ক্যাপশন হিসেবে লিখেন, 'উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা'।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইমরান খান যে ভিডিও পোস্ট করেছেন সেটি বাংলাদেশের ২০১৩ সালের এক ঘটনার। ২০১৩ সালে ঢাকার শাপলাচত্বরের হেফাজতে ইসলাম কর্মীদের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা কর্মীদের সহিংসতার ভিডিও সেটি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী হেফাজতে ইসলাম কর্মীদের ওপর যে লাঠিচার্জ চালায় তার একটি ভিডিও।

সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খান বাংলাদেশের সংঘর্ষের পুরনো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা।

এদিকে, এমন পোস্টে ই ইমরান খানের বিরুদ্ধে সমালোচনায় নামে ভারতীয়রা। তবে কিছুক্ষণ পরেই টুইটারে দেয়া সেই পোস্ট মুছে ফেলা হয়।

ইমরান খানের এমন পোস্টের জবাবে উত্তর প্রদেশের পুলিশ জানায়, এটি উত্তর প্রদেশের ঘটনা না। ২০১৩ সালে মে মাসে ঢাকায় ঘটে যাওয়া এক ঘটনার।

তবে পাকিস্তানীদের দাবি, ভুল ভিডিও আপলোড হলেও উত্তরপ্রদেশে যে হামলা হচ্ছে না সেইটা প্রমাণ করে না। এমন অনেক ভিডিও আছে যেখানে ভারতীয় পুলিশের হামলায় মুসলিমরা কাতরাচ্ছেন।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ