শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান পরিস্থিতির বিষয় আলোচনা করে প্রয়োজনীয় করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

আজ শনিবার বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় শূন্য আসনে প্রার্থী দেয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে।

এছাড়াও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, বিএনপির দুই শরীক জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোট পরিস্থিতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, মুক্তি আন্দোলনের বিষয়ে আলোচনা হবে।

এর আগে গত রোববার ডাকসু  ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ