শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ফের ইরাকে মার্কিন বিমান হামলা, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে ইরানপন্থি শিয়া আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরে মার্কিন বিমান হামলায় ৬ জন নিহত ও আরও অন্তত ৩ জন আহত হয়েছে।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাগদাদের উত্তরে ক্যাম্প তাজির কাছে এ হামলা হয় বলে ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

হামলায় বহরের তিনটি গাড়ির দুটিই ভস্মীভূত হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলায় নিহতরা সবাই পপুলার মবিলাইজেশন ফোর্সের (পিএমএফ)। সশস্ত্র এ মিলিশিয়া বাহিনীর ভেতর ইরানপন্থি শিয়াদের বিভিন্ন সংগঠন কাজ করে।

শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানির সঙ্গে কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ পিএমএফর ৬জনও নিহত হয়েছিল।

তাজি ক্যাম্পের কাছে মার্কিন বিমান হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পিএমএফ-ও। নিহতরা সবাই বাহিনীর চিকিৎসক দলের সদস্য ছিলেন, বলেছে তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ