সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

কালো আইনের বিরুদ্ধে পাঞ্জাবে লক্ষ লক্ষ মানুষের কালো দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাঞ্জাবের লুধিয়ানায় সর্বস্তরের জনগণ এনআরসি আর সিএএ এর বিরুদ্ধে কালো দিবস পালন করেছে। পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় জনগণ এ কালো দিবস পালন করে। কেন্দ্র সরকার ও ইউপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তারা।

Image may contain: 15 people, people smiling, text

পাঞ্জাব কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ উসমান লুধিয়ানী বলেন, অমৃতসর, জলন্ধর, ফাগওয়ারা, কুর্তলা, মোগা, ফিরোজপুর, বটিন্দা, সমরালা খোমনন, হোভার, নবম সিটি, গড় শঙ্কর, মালপুর আছরওয়াল, জিজু, আমরোহ, গোবিন্দ, গড়োয়ার, গোহগড়, জাগর , মিলনপুর, রুপার, গুরুদাসপুর, ক্লানর, তারানতরণ, পাইল, সংগ্রুর, বার্নালা, পতিয়ালা লেহর গাগা, খানোরি, দিনা নগর, পাঠানকোট, মানাওয়াল, লাবদা, খান্না, মেকেরি, কোট কাপোড়া, করতারপুর, মনসা, মুক্তসার, জণ্ডিলা, নাকোদারসহ বেশ কয়েকটি শহরে সিএএ ও এনআরসি এর বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে।

লধিয়ানার ইমাম মাওলানা হাবিবুর রহমান লুধিয়ানী ও ম্যাজিস্ট্রেট অমরজিৎ সিং বাইনসের নেতৃত্বে হাজার হাজার মানুষ লুধিয়ানা জামে মসজিদের বাইরে কালো দিবস পালন করেন। শের ইসলাম মাওলানা হাবিবুর রহমান সানী স্মারকলিপি প্রদান করার জন্য জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হোন। তিনি বলেন, আজ আমরা সরকারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কালো দিবস কর্মসূচি পালন করছি। পাঞ্জাব জুড়ে মুসলমানদের সাথে সিং ও অন্যান্য ধর্মের ভাইরাও আছে।

তিনি আরো বলেন, পাঞ্জাবের বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে বুঝা যায় মানুষ কালো আইনের বিপক্ষে কতটা সোচ্চার। আমরা এ কালো আইনের অবসান চাই।

বাসিরাত অনলাইন থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ