সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

দুই মন্ত্রীর আশ্বাসে পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আমরণ অনশনসহ অন্যান্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন।

বৃহস্পতিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকের পর পাটকল শ্রমিক নেতারা চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে মজুরি স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এবং বস্ত্র ও পাটমন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী মজুরি স্লিপ দেয়া হবে বলে জানিয়েছেন।

রাতেই বাংলাদেশ পাটকল করপোরেশন এক আদেশে জানায়, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী মজুরি স্লিপ দেয়া হবে।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও দুই মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। অপরদিকে পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের প্রায় ৫০ জন অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ