সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

২০১৯ সালে আল আকসায় এসে ইসলাম গ্রহণ করেছেন ২৪০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

মাত্রই বিদায় নেয়া ঘটনাবহুল বছর ২০১৯ সালকে ভুলেই থাকতে চাইবে বিশ্ব মুসলিম উম্মাহ। ইসলামফোবিয়ার ধারাবাহিক উত্থান ও মুসলমানদের পারিপার্শ্বিক অবস্থা উন্নতির চেয়ে ঢের অবনতি লক্ষ্য করা গেছে বিগত বছরটিতে; কাশ্মীর সংকট, রোহিঙ্গা ইস্যুসহ মুসলিমদের জন্য চরম হতাশার বছর ছিল ২০১৯ সাল।

তবে 'মেঘ দেখে কেউ করিসনে ভয়,আড়ালে তার সূর্য হাসে' এরূপ কথাগুলি যে একেবারে অমূলক নয়; মুসলমানদের জন্য তা আবার সত্য প্রমাণিত হয়েছে, ভয় দুর্দশা ও চরম হতাশার মাঝেও মুসলিম উম্মাহর জন্য 'আড়ালের সূর্য' এর মতো দারুণ একটি সুখবর দিয়েছে ফিলিস্তিন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল কুদস ও শাবাকাতুল কুদস আল ইখবারিয়্যাহ।

Image may contain: 1 person, standing

তারা জানিয়েছে, বিদায়ী বছর ২০১৯ সালে অন্তত ২৪০ জন মানুষ বিশ্বের নানাপ্রান্ত থেকে পবিত্র মসজিদ আল আকসায় এসে ইসলাম গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার ফিলিস্তিনের সর্বোচ্চ দাঈ ও ওলামা পরিষদ এসোসিয়েশন অফ ইসলামিক স্কলারস-এর চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরির বরাতে গণমাধ্যমদুটি এই সুখবর প্রদান করে।

সূত্র জানায়,এক্ষেত্রে খৃষ্টধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণকারী নওমুসলিমদের সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় কয়েকগুণ বেশি। আগামী বছরগুলোতে নতুন ইসলামধর্ম গ্রহণকারীদের সংখ্যা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র: আল কুদস ও শাবাকাতুল কুদস আল ইখবারিয়্যাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ