শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

৫ মাস পর কাশ্মীরে এসএমএস সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে বন্ধ ছিল এসএমএস সেবা। পাঁচ মাস বন্ধ থাকার পর কাশ্মীরে এসএমএস সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকেই এসএমএস সেবা চালু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এ বছর কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হবে। তবে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট বন্ধই থাকবে।

কাশ্মীরে মোবাইল এসএমএসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর বিষয়ক সরকারি মুখপাত্র রোহিত কানসাল।

তিনি জানান, গত ১০ ডিসেম্বর শিক্ষার্থী, স্কলারশিপের আবেদনকারী ও ব্যবসায়ীদের সুবিধার জন্য নির্দিষ্ট কিছু মোবাইল থেকে এসএমএস চালুর পর আজ (মঙ্গলবার) রাত থেকে সবার জন্য এই সেবা চালু হচ্ছে।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর থেকেই সেখানে ইন্টারনেট ও মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। যে কোনো ধরনের সহিংসতা এড়াতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় মোদী সরকার।

এদিকে গত সোমবার ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টির পাঁচ নেতাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে এখনও আটক রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। সূত্র- এনডিটিভি, দ্য হিন্দু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ