সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন নয়: দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না। শিক্ষাজীবন বাধাগ্রস্ত করলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নতুন বই উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমার অনুরোধ থাকবে কোনো শিক্ষা-প্রতিষ্ঠানের দাবি-দাওয়া থাকলে সেগুলো আমাদের (শিক্ষা মন্ত্রণালয়) জানাতে হবে। দাবিগুলো যদি যুক্তিযুক্ত হয়, তাহলে আমরা দেখবো। আর কোনোভাবেই যেনো শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করতে না হয়। শেখ হাসিনার সরকারের সময় কোনো দাবির জন্য আন্দোলন করতে হয় না। এমনিতেই সব ধরনের প্রয়োজন মিটানোর ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেন।

তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার। কারণ, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তথ্য প্রযুক্তির দিকে অধিকতর জোর দেওয়া হচ্ছে। কারণ, বিশ্ব আজ তথ্য প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিষয়টি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ডের (ইউজিসি) কাছে আছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। দেখা শেষে আমাদের কাছে তথ্য এলে তারপর আমরা দেখবো কী করা যায়।

এর আগে বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মুন্সি সাহাবুদ্দীন আহম্মেদ।

এছাড়া ঢাকার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সাভার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ