শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

রাতভর ইবাদতের মাধ্যমে আমেরিকার মুসলিমদের বর্ষবরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে আনন্দ, বিনোদন ও প্রমোদের ব্যবস্থা করা হয়। আনন্দের নামে চলে উদ্দাম নৃত্য, হই হুল্লোড়, মদ্যপান আর অবৈধ মেলামেশা। থার্টি ফার্স্ট নাইটের অপসংস্কৃতির ফাঁদে পা দিয়েছে খোদ মুসলিমরা। সারা বিশ্ব যখন বর্ণিল আয়োজনের মাধ্যমে বর্ষবরণ করতে ব্যস্ত তখন রাতভর ইবাদত-বন্দেগি, কুরআন তেলাওয়াত, হামদ-নাত, আর কান্না মাধ্যমে নতুন বছরকে বরণ করলো আমেরিকার মুসলিমরা।

আইটিভি ইউএস-এর বরাতে জানা যায়, প্রায় ৪০টি মসজিদ, ইসলামি সেন্টারে নববর্ষকে বরণ করতে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নিউয়র্কের মুসলিমরা।

এতে শিশু কিশোরদের জন্য খেলাধুলা, সুস্থ বিনোদন, আজান প্রতিযোগিতাসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সব বয়সী নারী-পুরুষদের জন্য ছিল পৃথক বক্তৃতা, তাফসির, ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা।

জামাইকা মুসলিম সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খান আওয়ার ইসলামকে বলেন, মুসলিম শিশু-কিশোর, তরুণ-তরুণীদের মাঝে সুস্থ সংস্কৃতি বিকাশ এবং অসুস্থ সংস্কৃতি থেকে রক্ষা করার জন্যই মূলত আমাদের এ উদ্যোগ।

প্রতি বছরের মতো এবারও মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। নারী-পুরুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। কান্না, জিকির, দোয়া-মুনাজাত ও ধর্মীয় আলোচনা-পর্যালোচনার মাধ্যমে রাতভর এ বর্ষবরণ উৎযাপন হয়।

-এএ