শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

দিল্লিতে মোদির বাসভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এটি একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। অগ্নিকাণ্ড যেখানে হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর আবাসন, বা দফতর নয় জানিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রীর বাসবভন নয়, যেখানে আগুন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।

শর্ট সার্কিটের কারণে ওই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ মনমোহন সিংয়ের সময় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ