সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কোম্পানীগঞ্জে গ্রেফতার ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন স্বপন (৩৯)।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নামে ২৩টি মামলা রয়েছে। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

নিহত শাহাদাত হোসেন স্বপন কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য শাহাদাত খুনসহ ২৩ মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজের গুলিসহ বেশ কিছু দেশীয় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তালিকাভুক্ত আসামি ও আন্তজেলা ডাকাত দলের সদস্য শাহাদাত হোসেন স্বপনকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। রোববার সন্ধ্যায় তাকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শাহাদাত পুলিশকে জানান তার দলের সদস্যরা ডাকাতি করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী নদীর পাড়া এলাকায় অবস্থান করছে। পরে রাতে থানা ও ডিবি পুলিশ তাকে নিয়ে সেখানে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ছোড়ে।

এ সময় ডাকাত সদস্য শাহাদাত গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হাসপাতালে আনা হলে কর্তবর্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরিফুর রহমান আরও জানান, বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিুজুর রহমানসহ ছয়জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজের গুলিসহ বেশ কিছু দেশীয় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। নিহত শাহদাত হোসেন স্বপনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২৩টি মামলা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ