সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সরকার ঘোষতি বিশেষ সুবিধায় প্রবাসীদের দেশে ফেরা সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৯ ডিসেম্বর) দূতাবাস কর্তৃপক্ষ থেকে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বর্তমানে চলমান বিশেষ প্রত্যাবাসান কর্মসূচি সংক্রান্ত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের সেবা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে সৌদি আরবের সব প্রবাসী সেবাকেন্দ্র (ইডিসি) থেকে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ প্রদানের বিনিময়ে উক্ত সেবা গ্রহণ করা যাবে।

এজন্য সেবা গ্রহণেচ্ছুক সকলকে নিজ নিজ শহরে অবস্থিত ইডসিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ