শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দু'টি কারিগরি ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সাল থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দু’টি কারিগরি ট্রেডে (বিষয়) শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে।

শনিবার চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন কারিগরি শিক্ষার ওপর আমরা অনেক বেশি জোর দিয়েছি। এ বছর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু হচ্ছে। ২০২১ সাল থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি কারিগরি ট্রেড (বিষয়) চালু করা হবে। যাতে শিক্ষার্থীরা সেগুলো শিখে কর্মক্ষম হয়ে উঠতে পারে।

ভর্তিবাণিজ্য বন্ধে গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা চেয়ে দীপু মনি আরও বলেন, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনিয়ম করছে। সেগুলোর বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়; সামাজিক সচেতনতার জন্য গণমাধ্যম ও অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের দক্ষতাসম্পন্ন জনশক্তি প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা শিক্ষা কারিকুলামে পরিবর্তন এনেছি। শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা হচ্ছে। শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুহা. মোশারেফ হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ