শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঢাকা সিটি নির্বাচন: জাপার প্রার্থী উত্তরে কামরুল, দক্ষিণে সাইফুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে তাদের নাম ঘোঘণা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন।

এ সময় জাতীয় পার্টি-জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি এবং অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে উত্তরে আতিকুল ইসলাম আর দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে। বিএনপি থেকে মনোয়ন দেয়া হয়েছে উত্তরে তাবিথ আউয়ালকে এবং দক্ষিণ সিটি করপোরেশন​​​​ নির্বাচনে ইশরাক হোসেন।

দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ