সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

ঢাকাকে ২০২০ সালের জন্য 'ওআইসি ইয়ুথ ক্যাপিটাল' ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকা নির্বাচিত। আজ রোববার (২৯ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যা আমাদের জন্য, বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের, গর্বের। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তার সার্বিক সহযোগিতার জন্য। আমি ইসলামিক করপোরেশন ইয়ুথ ফোরামকে (আইসিওয়াইএফ) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের ওপর আস্থা রাখার জন্য।

তিনি বলেন, আমরা মুজিব বর্ষে অত্যন্ত সফলভাবে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদযাপন করতে সমর্থ হবো। এ বিষয়ে আমরা ইতোমধ্যেই বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। এবং বছরব্যাপী আয়োজিত হতে যাওয়া বিভিন্ন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট দশটি ইভেন্টের আয়োজন করা হবে। অতি স্বল্প সময়ের মধ্যেই সব কর্মসূচির বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো।

প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরব্যাপী নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ও জাতির পিতার জন্মশতবর্ষকে রাঙাতে ২০২০ সালে ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণার মধ্যে বিশ্ববাসী ঢাকাকে নতুনভাবে জানবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সবসময়ই সোনার বাংলা বিনির্মাণের সবচেয়ে বড় কারিগর হিসেবে দেখাতে চেয়েছেন বাংলাদেশের তরুণ ও যুব সমাজকে এবং তার বক্তব্য ও মননে তরুণ সমাজের সেই অপার সম্ভাবনার কথাই গুরুত্বের সঙ্গে উঠে আসতো সর্বদা। তাই ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে নির্বাচনের মাধ্যমে তারুণ্যের উৎকর্ষের কেন্দ্র হিসেবে বাংলাদেশের শক্তি ও অমিত সম্ভাবনার কথা বিশ্ববাসীর কাছে পৌঁছাবে।

ওআইসি ভুক্ত সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে ৮টি লিড মিনিস্ট্রি এবং ২০টি কো- লিড মিনিস্ট্রি ইভেন্টগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ