শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

সিসি থেকে মুরসিকে আগেই সতর্ক করেছিলেন শায়খ ইউসুফ কারযাভী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির জন্য তার শাসনামলের প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সিসি যেকোনো সময় বিপজ্জনক হয়ে ওঠতে পারেন বলে আগেই সতর্ক করেছিলেন ইখওয়ানুল মুসলিমিনের উপদেষ্টা ও মিসরের প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ ইউসুফ আল কারযাভী।

শুক্রবার আল জাজিরা আরবির একটি প্রতিবেদনে প্রকাশিত 'আশ শাহাদাহ' নামের একটি অনুষ্ঠানে আয়োজক সালিম আজুজের সঙ্গে সাক্ষাতকালে শায়খ কারযাভীর সাবেক অফিস পরিচালক ইসাম তালিমা এই দাবি করেছেন।

একইসঙ্গে তিনি এও দাবি করেন, মুহাম্মাদ মুরসি তার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আরব লীগের সেক্রেটারি জেনারেল আমর মুসাকে পছন্দ করতেন, কিন্তু আমর মুসাকে প্রধানমন্ত্রী বানানোর ক্ষেত্রে ইখওয়ানুল মুসলিমিনের একাংশ বিরোধিতা করেছিল।

আল জাজিরা মুবাশির অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/