শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঢাকায় আল নূর কালচারাল সেন্টারের আরবী ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করসপন্ডেন্ট

আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের আয়োজনে ও মাদরাসাতুল মা’আরিফ ঢাকার পরিচালনায় আরবী ভাষা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকার মাতুয়াইলে অবস্থিত আল নূর এডুকেশন কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের লেকচারার ও আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের উপদেষ্টা মাওলানা শরাফাতুল্লাহ নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহা. আব্দুল কাদের।

প্রধান আলোচক কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম-খতীব ও আল নূর কালচারাল সেন্টার কাতার-এর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিসকভারি অব ইসলাম বাহরাইন-এর পরিচালক ও চট্টগ্রামের আজিজুল উলূম বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হারুন আজীজী নদভী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকার আরবী সাহিত্য বিভাগীয় প্রধান মাওলানা সাইফুল ইসলাম মা’আরেফী, এশিয়ান ইউনিভার্সিটির সাবেক লেকচারার মাওলানা শাহাদাৎ হোসাইন নদভী, বড়কাটারা মাদরাসার শিক্ষক ও আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ-এর প্রচার সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহা. আব্দুল কাদের বলেন, আরবী ভাষা কুরআনের ভাষা, জান্নাতের ভাষা, রাসূল সা.-এর ভাষা। একজন মুসলমান হিসেবে এই ভাষা আমাদের জানা উচিৎ, শেখা উচিৎ। নবীজী এই ভাষার জন্য গর্ব করেছেন। আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উপলক্ষ্যে আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের এই আয়োজন যুগোপযোগী উদ্যোগ। আশা করি, আল নূর সেন্টার ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে এবং সারা দেশে এর ব্যাপ্তি ছড়িয়ে দিবে।

মুখ্য আলোচক মাওলানা ইউসুফ নূর বলেন, আল নূর কালচারাল সেন্টার শুরু থেকে সাংস্কৃতিক, শিক্ষা ও গবেষনাধর্মী কাজ করে যাচ্ছে। বাংলাদেশে আরবী ভাষা প্রতিযোগিতা আল নূরের সেই কাজের একটি অংশ। এই প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছে। প্রতিযোগীদের ব্যাপক অংশগ্রহণ আমাদেরকে এই মহৎ কাজে আরো বেশি উৎসাহ যুগিয়েছে। আগামীতে আমরা ব্যাপক আকারে এই প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে আরবী কুইজ, আরবী হস্তলিপি ও আরবী বক্তৃতা তিনটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার ও সনদ দেয়া হয়।

পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন আল নূর কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইসহাক আহমদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ