সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

জাতীয় পার্টির কাছে চিরকৃতজ্ঞ আ.লীগ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগকে ১৯৯৬ সালে ক্ষমতায় যেতে জাতীয় পার্টি (জাপা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামীতে জাতীয় পার্টি দেশ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে জাপার নবমতম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি ভাঙচুর অগ্নিসংযোগের রাজনীতি করেনি। দেশ গঠনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ১৯৯৬ সালে আমাদের ক্ষমতায় যেতে কিছু আসন কম ছিল। সেই সময় হুসেইন মুহম্মদ এরশাদ জেলে বসে আমাদের সমর্থন দিয়েছিল। এ কারণে আমরা সেদিন সরকার গঠন করতে পেরেছিলাম। আমরা চির কৃতজ্ঞ। তাদের সেদিনের কথা আমরা ভুলিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে আসার পর তাদের দলে নতুন মাত্রা আসে। তারা জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশে পল্লীবন্ধু নামে খ্যাত এরশাদ। তিনি আমাকে ব্যক্তিগতভাবে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, ভালোবাসতেন। তিনি একজন বিনয়ী রাজনৈতিক ছিলেন। জাতীয় পার্টি এবং এইচএম এরশাদ একই বৃত্তে দুটি ফুলের মতো।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ