শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

উত্তাল উত্তরপ্রদেশ, দেওবন্দসহ ২১ জেলায় বন্ধ ইন্টারনেট সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ আশরাফী
দেওবন্দ থেকে

ভারতে চলমান বিতর্কিত এনআরসি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আরো বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশের সাহরানপুর জেলার দারুল উলুম দেওবন্দ এলাকাসহ ২১ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। বাড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও নজরদারি চালাচ্ছে। নিরাপত্তা পর্যবেক্ষণে ‌উড়ানো হচ্ছে ড্রোন।

রাজ্য পুলিশের ডিজি ওপি সিং বলেন, রাজ্যের ৭৫ জেলার মধ্যে ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজের পর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হওয়ায় রাজ্যের বিজনৌর, বুলন্দশহর, মুজাফফরনগর, মেরুত, আগরা, সম্ভল, ফিরোজাবাদ, আলিগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর এবং কানপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

কর্তৃপক্ষ বলছে, নতুন করে যেন কোনো ধরনের সহিংসতা শুরু হতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান আগরার তাজমহল। প্রতি বছর কয়েক লাখ পর্যটক তাজমহল দেখতে আসেন। সেখানেও শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ