সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় ভিপি নুরুল হক নুরসহ আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে আয়োজতি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ঢামেক পরিচালক বলেন, ডাকসু ভিপি নুর বর্তমানে ভালো আছেন। তার হাতের কনুইতে ব্যথা রয়েছে। তাই সেখানে কোন সমস্যা রয়েছে কিনা তা এক্স-রে করে দেখা হচ্ছে। পাশাপাশি নাজমুলেরও একটি এক্সরে করা হয়েছে।

এছাড়া কানে সমস্যা ছিল ফারুকের। তাই তার কান আরো ভালো করে পরীক্ষা করে দেখছেন নাক-কান-গলা ও অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকরা।

নাসির উদ্দিন আরো বলেন, ভিপি নুরসহ এই তিনজনের পরীক্ষাগুলোর প্রতিবেদন আসলেই সেগুলো দেখে তাদের আজ (বৃহস্পতিবার) ছেড়ে দেয়া হবে।

হামলার ঘটনায় ঢামেকে ভর্তি বাকি আহত শিক্ষার্থীদের ব্যাপারে তিনি বলেন, শনিবার ফারাবীকে এইচডিইউ থেকে কেবিনে এবং সোহেলকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হবে। তাছাড়া আরিফ, মেহেদী ও আমিনুর আগে থেকেই কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবাইকে আরো কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, রোববার বেলা পৌনে ১টার দিকে ডাকসুতে ঢুকে লাইট নিভিয়ে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর বর্বর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ২৪ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হন। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ