বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

ভিপি নুরের ওপর হামলার ঘটনার প্রমাণ চেয়েছে বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় তথ্যপ্রমাণ দেয়ার জন্য আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করে দেয়া তদন্ত কমিটি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্তের স্বার্থে তথ্য প্রদানকারীর নাম ঠিকানা গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাকসু ভবন এবং মধুর ক্যান্টিন এলাকায় সংঘটিত অনাকাঙ্খিত ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ঘটনা সম্পর্কে তথ্য দিতে আগ্রহী ব্যক্তিদের প্রমাণসহ ঘটনার বিবরণ জমা দিতে অনুরোধ করা হলো।

ঘটনার বিবরণের সঙ্গে প্রমাণ দেয়ার জন্য আহ্বান জানিয়ে আরও বলা হয়, আগামী ২৮ ডিসেম্বর বেলা ২টার মধ্যে লিখিতভাবে তথ্য প্রদানকারীর নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বরসহ তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিনের দপ্তরে সংরক্ষিত বক্সে তথ্য জমা দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ