সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ছাত্রলীগ নেতা সাদ্দামের বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে নিয়ে ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ মানুষের বোধ বিশ্বাসকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সব অন্যায়, অনাচার ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সাদ্দাম হুসাইন ডাকসু ভিপি নূরুল হক নূরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলাকে বৈধতা দিতে গিয়ে ভিপি নূরের সাথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা সামনে নিয়ে আসেন।

বিবৃতিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নূরুল করিম আকরাম বলেন, এই খোঁড়া যুক্তি দিয়ে ভিপি নুরের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার বৈধতা দানের অপচেষ্টার তীব্র নিন্দা জানাই। সাদ্দাম হোসেনের এই যুক্তিকে অপরিপক্ক, ছেলেমিপনা ও মনগড়া বলে মন্তব্য করেন তারা।

নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে কার সাথে কার সম্পর্ক থাকবে, কে কাকে সঙ্গ দিবে এই নিয়ে মন্তব্য করার এখতিয়ার ছাত্রলীগ নেতা সাদ্দামের নেই।

সাদ্দাম হুসাইনকে ‘রিমোট কন্ট্রোল’ নেতা আখ্যা দিয়ে নেতৃদ্বয় বলেন, সাদ্দাম হুসাইন চিন্তাশীল মন্তব্য না করে একের পর এক অযৌক্তিক ও সংবিধান বিরোধী মন্তব্য করেই চলছে। ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে তিনি হয়তো কোন শেখানো বুলি আওড়িয়ে যাচ্ছেন। আামাদের মনে হয় তিনি ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে শুধুই বিদ্বেষ পোষণ করেন। ধর্মভিত্তিক রাজনীতি তথা ইশা ছাত্র আন্দোলন নিয়ে কিছু জানেন না।

নেতৃদ্বয় ছাত্রলীগ নেতা সাদ্দাম হুসাইনকে অপরিপক্ক ও বিদ্বেষচর্চার রাজনীতি পরিহার করে যৌক্তিক এবং সাংগঠনিক আচরণ করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ