রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি, নেতৃত্বে ছাত্রলীগের সাবেক দুই নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের ওপর হামলায় সমালোচনা ও বিতর্কের মুখে রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংগঠনটির একাংশের নেতৃত্বে পরিবর্তন এসেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের সাবেক দুই নেতা এস এম জাকারিয়া ইসলামকে মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি ও ইফতেখার আলম রিশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিপি নুরের ওপর হামলার পর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে আত্মগোপনে আছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

প্রসঙ্গত,গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরসহ তার অনুসারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত মুক্তিযুদ্ধ মঞ্চ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করে বেশকিছু সংগঠন। সরকারের পক্ষ থেকেও দোষীদের বিচারের আশ্বাস দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ