শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

মমতার সঙ্গে আলোচনায় বসতে চান অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর) ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ। তাই চলতি মাসে রাজ্যজুড়ে যে এনপিআর প্রশিক্ষণের কাজ শুরু হয়েছিল, তা স্থগিত করে দেন তিনি। এদিকে এনপিআর করবে না বলে জানায় কেরালাও। ফলে অনেকটাই অস্বস্তিতে পড়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ সরকার।

এদিকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) টেলিভিশন চ্যানেলে অমিত শাহের কাছে জানতে চাওয়া হয়, সাংবিধানিকভাবে ভারতের কেন্দ্রীয় আইন বলবৎ করতে বাধ্য রাজ্য সরকারগুলো। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার অবস্থানে অনড় থাকলে সংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে। সে-ক্ষেত্রে কী হবে? এ সময় অমিত শাহ বলেন, ‘আমি প্রয়োজনে বাংলা ও কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাদের বোঝানোর চেষ্টা করব। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাব।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ