শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

ঢাকা দক্ষিণে ইসলামী আন্দোলনের ২০ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দূর করার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক হিসেবে বার বার পরিচয় দিচ্ছে। সিটি নির্বাচনে কমিশন পূর্বের অবস্থা থেকে ফিরে না আসতে পারলে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসনের কোন প্রয়োজন নেই।

আজ (বুধবার) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহাননগর দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ার সম্ভাবনা নেই। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। এবারের সিটি নির্বাচনও সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে সরকার ইতিহাসের আস্তাঁকুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনের মত ভোট ডাকাতি ও আগের রাতে ভোট ডাকাতির ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা এখনো দেশবাসি পায়নি। কাজেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার তা নির্বাচন কমিশনকে করতে হবে। জনমনে নির্বাচন নিয়ে যে সংশয় তা দূর করতে না পারলে জনগণ আর ক্ষমা করবে না।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান ও হাফেজ ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

ঘোষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন : ২২ নং ওয়ার্ড মোঃ তাইফুর রহমান, ১৪ ওয়ার্ড মোঃআব্দুর রশিদ, ৫০ নং ওয়ার্ড মোঃ শাহজাহান কবির, ৪৭ নং ওয়ার্ড মোঃ আব্দুল করিম, ৫২ নং ওয়ার্ড আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ৫৩ নং মোঃ ইমানউদ্দিন, ৫৯ নং ওয়ার্ড মোঃ মাছুম আহম্মদ, ৬০ নং ওয়ার্ড মোঃ মাহবুব হোসেন মামুন, ৬১ নং ওয়ার্ড মোঃ আব্দুস সাত্তার, ৬৪নং ওয়ার্ড মোঃ মিজানুর রহমান, ৬৫ নং ওয়ার্ড নূর এ আলম নকীব, ৬৬ নং ওয়ার্ড ওয়াদুদ মিয়া, ৭০নং ওয়ার্ড জাহাঙ্গীর খান, ৬২ নং ওয়ার্ড ডা. নূর মোহাম্মদ শাহ মুন্না, ৫১নং ওয়ার্ড রায়হান আহমদ, ৫৯ নং ওয়ার্ড মোঃ শাহেদ হোসেন, ৪৮নং ওয়ার্ড সৈয়দ মোঃ সিদ্দিুকর রহমান, ৪৫ নং ওয়ার্ড আলহাজ্ব ফারুক হোসেন, ৪৬ নং ওয়ার্ড মোঃ উজ্জ্বল, ৬৩ নং ওয়ার্ড হাজী মোঃ ইসমাঈল হোসেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ