সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আমার সবকিছু ফাউন্ডেশনের নামে লিখে দিয়ে যাব: তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক বাণিজ্য মন্ত্রী ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমি কারো সঙ্গে বেঈমানি করিনি। জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষের সেবা করে যেতে চাই।

বুধবার দুপুরে ভোলা সদরের দক্ষিণ দিঘলদীর কোড়ালিয়া গ্রামের নিজ বাসভবনে মায়ের মৃত্যু দিবসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ আমার মায়ের ১৩ তম মৃত্যু বার্ষিকী। আমার মায়ের দোয়ায় আল্লাহ আমার সকল আশা আকাঙ্খা পূর্ণ করেছেন। আমার মা মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে বলেছেন-আমি তোমাকে আল্লাহর কাছে রেখে গেলাম। আমি জীবনে বহুবার এমপি নির্বাচিত হয়েছি, কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছি।

তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে বলেন, আমার গ্রামের অনেক পরিবার আমাদের চেয়ে অনেক ভাল ছিল। আমি খালি পায়ে হেঁটে স্কুলে গিয়েছি, মানুষের বাসায় লজিং থেকে পড়ালেখা করেছি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঠিকমত বাবা খরচ চালাতে পারেনি। আজ যারা পড়ালেখা করছে, তাদের পেছনে অনেক খরচ দিতে হয়। এই গ্রাম একদিন অন্ধকারে ছিল। রাস্তাঘাট, কালভার্ট, বিদ্যুৎ, পুল, ব্রিজ, স্কুল ও কলেজ বলতে কিছুই ছিল না। আমি এখানে সব কিছুই করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমার এলাকার মানুষ সবাই এক ও অভিন্ন। তারা ভাবে, আমার কাছে আসলেই সব কিছুর সমাধান হবে। কিন্তু সবার আবদার আমি রক্ষা করতে পারি না। অনেককে চাকরি ও ব্যবসাসহ নানানভাবে সহযোগিতা করেছি। আজ তারা পরিবার পরিজন নিয়ে সুখে আছে। আমার একটি ফাউন্ডেশন আছে। মসজিদ, স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, স্বাধীনতা যাদুঘরসহ আমার যা কিছু আছে সবকিছুই ফাউন্ডেশনের নামে লিখে দিয়ে যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ