শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

বিজেপি শাসিত কর্নাটকে চালু হলো ডিটেনশন ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আটককেন্দ্র নিয়ে কথা বলার ৪৮ ঘণ্টা না কাটতেই ভিন্ন রকমের তথ্য উঠে আসছে। রামলীলা ময়দানে গত রবিবার মোদি ঘোষণা করেছিলেন, ভারতের কোথাও ‘কোনো ডিটেনশন ক্যাম্প নেই’। কিন্তু এবার ডিটেনশন ক্যাম্পের অস্তিত্বের প্রমাণ পাওয়া ছাড়াও সেসব ক্যাম্প রীতি মতো চালু বলে দাবি করেছেন সরকারি কর্মকর্তারা।

বিজেপি শাসিত কর্নাটকে চালু হলো ভারতের প্রথম ডিটেনশন ক্যাম্প। যদিও এটা যে ‘ডিটেনশন ক্যাম্প’, সে বিষয়টি মানতে রাজি নয় কর্নাটক সরকার।

ভারতের একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সে রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ৪০ কিলোমিটার দূরে নেলামঙ্গলাতে একটি ডিটেনশন ক্যাম্প চালু হয়েছে। সরকারি কর্মকর্তারাই সে কথা স্বীকার করেছেন।

নেলামঙ্গলার সমাজকল্যাণ বিভাগের কমিশনার আর এস পেড্ডাপাইয়া বলেছেন, আমরা ক্যাম্পটি চালু করে দিয়েছি। অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি এই ক্যাম্প।

কর্নাটকের সমাজকল্যাণ দপ্তর বলছে, এই ডিটেনশন ক্যাম্পটি চালু হওয়ার কথা ছিল জানুয়ারিতে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশনা পেয়ে কয়েক দিন আগেই সেটি চালু করে দেওয়া হয়েছে। যেহেতু কয়েক দিন আগেই চালু হয়েছে, তাই আপাতত কোনো আবাসিক সেখানে নেই। দ্য ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এবং তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মী-সহ আমরা অনুপ্রবেশকারীদের রাখতে প্রস্তুত।

জানা গেছে, সমাজকল্যাণ দপ্তরের একটি হস্টেলকেই ডিটেনশন ক্যাম্প হিসেবে তৈরি করা হয়েছে। সেজন্য প্রয়োজনীয় সংস্কার ও পরিকাঠামোগত পরিবর্তন করা হয়েছে। সেখানে নজরদারির জন্য রয়েছে দু’টি ওয়াচটাওয়ার। ক্যাম্পের চারিদিকে আপাতত অস্থায়ী ভাবে ঘিরে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ