শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জানুয়ারি থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের শতকরা ৬ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে সরকারকে। এরই মধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের মেইল করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজের কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না।

এছাড়া কোনো ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে বা পোস্ট বুস্ট করে, শুধু তখনই ট্যাক্স প্রযোজ্য হবে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারী তাদেরকে ৬ শতাংশ হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে।

প্রসঙ্গত, বিভিন্ন কোম্পানির প্রচারের জন্য মালয়েশিয়ায় বিজ্ঞাপন ব্যবহার করা হয়। কোম্পানিগুলোকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ ফেসবুককে দিতে হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই এই ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

-এএ