শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ইসলাম নারী নেতৃত্বকে নিষেধ করে না : আল আযহারের প্রফেসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ইসলাম নারী নেতৃত্বকে নিষেধ করে না এবং সামাজিক যে কোনো ক্ষেত্রে নারীর ইতিবাচক অংশগ্রহণে কোন বাঁধা নেই।’ এমনই মন্তব্য করেছেন বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামি আইন গবেষণা অনুষদের প্রফেসর ড. আহমাদ কারিমাহ।

সোমবার (২৩ ডিসেম্বর) মিসরীয় একটি রেডিও অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী গাজ্জাহ মুস্তফার সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এ ইসলামি স্কলার বলেন, ইসলাম নারীর মর্যাদা উঁচু করেছে, মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় নারীদের পরামর্শকে পুরুষের সমান গুরুত্ব দিতেন। আর হুদায়বিয়ার সন্ধিতে হজরত উম্মে সালামাহ রা. এর দেয়া পরামর্শের ভিত্তিতেই বিদ্রোহ নির্বাপিত হয়েছিল।

ড. আহমাদ কারিমা বলেন, নেতৃত্বে নারীর অংশগ্রহণ বিষয়ে সালাফি-ওয়াহাবিদের কথা গ্রহণ করা কারও জন্যই উচিৎ নয়। কেননা, বুখারী শরিফের হাদিস (ওই জাতি কখনোই সফল হবে না, যারা তাদের বিষয় ন্যস্ত করেছে কোন নারীর ওপর) এর মাধ্যমে তারা যে প্রমাণ উপস্থাপন করে তা মূর্খতাসূলভ; এই হাদিসের ব্যখ্যা ভিন্ন।

আল আহরাম অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ