শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ঝাড়খণ্ডে বিজেপির পতন, সরকার গঠন করছে জেএমএম-কংগ্রেস জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোট। মোট ৮১টি আসনের মধ্যে কংগ্রেস জোট জিতেছে ৪৭টি আসনে অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি জিতেছে ২৫টি আসনে। বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবীর দাস পরাজয় মেনে নিয়ে বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি হারেনি তিনি নিজে হেরেছেন।

৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৫ দফায় ভোট হয়েছে। আজ সকালে ভোট গণনা শুরু হলে শুরুতে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। তবে বেলা যত গড়াতে থাকে ততই ভোটের ফলাফল জোট শিবিরের দিকেই ঝুঁকে পড়তে শুরু করে। আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় পালাবদলের ইঙ্গিত।

ফলে জেএমএম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা আগে থেকেই উৎসবে মেতে উঠে। কোথাও মিষ্টিমুখ আবার কোথাও বাজি পোড়াতে শুরু করেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা। শেষ পর্যন্ত ৪৭টি আসনে জয়ী হয় জেএমএম ও কংগ্রেস জোট। সরকার গঠন করতে ৪১টি আসনে জয়ী হওয়া প্রয়োজন ছিলো। এই জয়ের ফলে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে জেএমএম এর হেমন্ত সোরেন।

বিজেপির মুখপাত্র বিজয় সোনকর শাস্ত্রী এনডিটিভিকে জানিয়েছেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা আশা করেছিলেন ৬৫ আসনে জিতব। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবীর দাস এক বিবৃতিতে বলেছেন, ঝাড়খণ্ডে তিনি পরাজিত হয়েছেন, তবে বিজেপির পতন হয়নি।

গত বছর কংগ্রেসের কাছে রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড় হারিয়েছিল বিজেপি। চলতি বছর লোকসভায় নির্বাচনে বড়ো জয় পেলেও মহারাষ্ট্র হাতছাড়া করে দলটি। তাই ঝাড়খণ্ডের নির্বাচন তাদের কাছে ছিলো খু্বই গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ