শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

জামাল খাসোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় ১১ জন দোষী সাব্যস্ত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে সৌদির আদালত। অপর তিন আসামীকে ২৪ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাসোগজিকে গত বছরের ২০শে অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর হত্যা করা হয়।

সরকারি আইনজীবীদের দাবি, জামাল খাসোগিকে বুঝিয়ে-শুনিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকজন সৌদি এজেন্টকে ইস্তাম্বুল পাঠানো হয়েছিল। কিন্তু শৃঙ্খলাভঙ্গকারী ওই সৌদি এজেন্টরা তাকে হত্যা করেছে।

তুরস্ক ওই হত্যাকান্ডের জন্য মোট ১৮ জনকে দায়ী করে বিচারের মুখোমুখি করতে তাদের হাতে তুলে দেয়ার জন্য দাবি জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষের কাছে।

চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফৌজদারি আদালতে দেশটির সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলায় ১১ জনের বিচার শুরু হয়।

বিচারের প্রথম অধিবেশনে মামলার শুনানি হয়। সেখানে ১১ জন আসামি এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ