রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

কারা কীভাবে গঠন করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েক মাস ধরে নানা ঘটনায় আলােচনায় আসছে মুক্তিযুদ্ধ মঞ্চ' নামে একটি সংগঠনের নাম। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই সংগঠনের ব্যানারে কর্মসূচি, সাধারণ ছাত্রদের ওপর হামলার মতাে একাধিক ঘটনা ঘটেছে।

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সঙ্গে থাকা কর্মীদের ওপর চড়াও হয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ আবার সামনে এসেছে। তাই সাধারণের প্রশ্ন এই মঞ্চ কিসের ভিত্তিতে কারা তৈরী করলেন? ক্ষমতাসীন দল বা তাদের ছাত্র সংগঠনের সঙ্গে এদের কোনাে সম্পর্ক আছে কি না?

জানা যায়, চলতি বছরে এই মঞ্চে ভাঙন হয়েছে, দুটি পক্ষ একে অপরকে বহিষ্কার করেছে, মধুর ক্যানটিনে ছাত্রদলের ওপর হামলা করেছে, ভিপি নুরুলের ওপর একাধিক বার হামলা করেছে। একটি অংশ ছাত্রলীগ থেকে পদচ্যুত নেতা গােলাম রাব্বানীর পক্ষে অবস্থান নেয়। এসব কারণে বারবার আলােচনাও হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, সংগঠনটি গঠনের পরপরই এতে ভাঙন হয়। মূল সংগঠন থেকে আলাদা হয়ে যায় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই সংগঠনটি নিবন্ধিত নয়। ২০১৮ সালের ৪ অক্টোবর এই সংগঠনটি গঠন করা হয়। কোটা বিরােধী আন্দোলনের মধ্যে কোটা বাতিলের পরিপত্র জারি হলে শাহবাগে মুক্তিযােদ্ধার সন্তানেরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের মধ্যেই তারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামে সংগঠনটি গঠন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে সংগঠনটির আহ্বায়ক এবং সাবেক সড়ক ও নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে সদস্যসচিব করা হয়। আর চলতি বছর মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত নেতা আমিনুল ইসলামকে সভাপতি ও আল মামুনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠন করেন জামাল উদ্দিন।

মূলত সেই সময় থেকে এই মঞ্চের ব্যানারে সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নানা ধরনের কর্মসূচি পালন করছিলেন। চলতি বছরের ১০ অক্টোবর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমিনুল ইসলাম ও আল আমিনকে সংগঠন বিরােধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযােগ এনে সংগঠন থেকে অব্যাহতি দেন মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র জামাল উদ্দিন।

এই ঘটনার পর জামাল উদ্দিন ও আসিফ মুক্তিযুদ্ধ মঞ্চের কেউ নন বলে দাবি করে বক্তব্য দেন আমিনুল ও আল মামুন এবং | নিজেদের প্রকৃত ‘সংগঠন' বলে দাবি করতে থাকে। গতকাল রােবব