শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

'অমিত শাহকে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবে না মাওলানা সিদ্দিকুল্লাহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি প্রত্যাহার না করলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় প্রবেশের জন্য বিমানবন্দর থেকে বের হতেই দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী।

রোববার (২২ ডিসেম্বর) ভারতের রানী রাসমণি অ্যাভিনিউতে সিএএ ও এনআরসি বিরুধী সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, প্রয়োজনে আমরা অমিত শাহকে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেব না। নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার না হলে এক লক্ষ মানুষ বিমান বন্দর গিয়ে তাকে আটকে দেবে। নাগরিকত্ব আইন ধর্মের ভিত্তিতে তৈরি। যা সমাজে বিভেদ সৃষ্টি করবে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বিজেপি একের পর এক জনবিরোধী নীতি, আইন মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। তারা কোনও আলোচনায় বিশ্বাস করে না। ক্রমশ স্পষ্ট হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আলোচনা করতেই রাজি নয়। তাই যতক্ষণ না সিএএ প্রত্যাহার হয় ততক্ষণ গণতান্ত্রিক পদ্ধতিতে তার বিরোধিতা চলবে।

সিএএ, এনআরসির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। আন্দোলনে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বাংলাতেও প্রতিবাদ হয়। সেই আন্দোলন ঘিরে অবশ্য হিংসায় ছড়িয়ে পড়ছিল। সভা থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন মাওলানা  সিদ্দিকুল্লাহ চৌধুরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ