শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

নাগরিকত্ব বিলে মুসলমানদের বিরুদ্ধে কোনও আইন নেই: আজমির শরীফের খাদেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আজমীর শরীফের খাদেম সৈয়দ জয়নুল আবেদীন খাজা গরীবে নেওয়াজ একটি বিবৃতিতে বলেন, নাগরিকত্ব বিলে মুসলমানদের বিরুদ্ধে কোনও আইন নেই।

তিনি আরো বলেন, এ সম্পর্কে ছড়িয়ে পড়া ভুল ধারণা দূর করতে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে। তিনি বলেন, আইন তৈরিতে সরকারের অধিকার রয়েছে। দেশের জনগণকে এটি সম্মান করা উচিত, তবে জনসাধারণের অনুভূতিকে শ্রদ্ধা জানানো এবং জনসাধারণের অনুভূতিতে আঘাত হানার মতো আইন না আনাও সরকারের দায়িত্ব। মুসলমানদের সিএএ-তে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

দরগাহ এর দেওয়ান বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস করার মাধ্যমে ভারত সরকার প্রদত্ত আইন কোনওভাবেই এ দেশের মুসলমানদের বিরুদ্ধে নয়। তিনি বলেন, ভারতে বসবাসকারী কোনও মুসলমানকে এই আইনে ভয় পাওয়ার দরকার নেই, নাগরিকত্বের কোনও ঝুঁকি নেই।

দরগাহর খাদেম আরো বলেন, দেশে এ বিলকে ঘিরে বিতর্ক এবং দেশের মুসলমানদের মধ্যে যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছে তা অপসারণ করা দরকার। দেশের মুসলমানদের অনুভূতি সম্মান করাও ভারত সরকারের উচিত।

তিনি এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলতে একটি কমিটি গঠন করার আহ্বান জানান। যেনো বিরোধ শেষ করতে এ কমিটি সহায়তা করে।

হিন্দি ১৮ থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ