শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের যুদ্ধাপরাধের পুরোপুরি তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা।

তিনি আরো বলেছেন, এ তদন্তের পর ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যেতে পারে।

গত শুক্রবার এক বিবৃতিতে বেনসুদা বলেন, পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে।

তিনি বলেন, যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে এই তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে, তাই এটি শুরু করার জন্য বিচারকদের অনুমোদনের প্রয়োজন নেই। তবে কোনও ভূতাত্ত্বিক অবস্থানকে তদন্ত করবে পারবে তার টিম সে ব্যাপারে আইসিসি’র প্রি-ট্রায়াল চেম্বারের কাছে রুল আবেদন করেছেন বেনসুদা।

আইসিসির এমন ঘোষণার পর প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমনটা করার এখতিয়ার এই আদালতের নেই। ইসরায়েল আইসিসির সদস্য নয়। তিনি বলেন, এটা সত্য ও ন্যায়বিচারের জন্য একটি কালো দিন। এটা ভিত্তিহীন এবং ভয়ানক সিদ্ধান্ত।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন, ফিলিস্তিনিদের কারসাজির দ্বারা প্রভাবিত হয়েছেন এই কৌঁসুলি, যারা এই আদালতকে উইপেনাইজ করতে চায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ