শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

সমাবেশ করবে জমিয়ত, কুশপুত্তলিকা দাহে নিষেধাজ্ঞা মাওলানা সিদ্দিকুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গোটা দেশ উত্তাল। রাজপথ থেকে টিভি টকশো, জমিয়ত থেকে জামায়াত ইসলামী-সর্বত্রে চলছে এ বিলের বিরোধীতা। এবার আগামী ২২ ডিসেম্বর ( রবিবার) পশ্চিমবঙ্গের রানি রাসমণি অ্যাভিনিউয়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিলেন জমিয়তে উলামায়ে হিন্দ।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই সমাবেশে সমাজের নানা অংশের প্রতিনিধিরা বক্তা হিসেবে থাকবেন। পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সমাবেশকে ঘিরে কর্মীদের নানা পরামর্শ দিয়েছেন।

এক নির্দেশনায় সমাবেশে বা বিক্ষোভস্থলে কারও কুশপুত্তলিকা  পোড়ানো চলবে না বলেও শর্ত বেঁধে দিলেন মন্ত্রী। শান্তিপূর্ণভাবে মিছিল করে সমাবেশে আসতে হবে, সমর্থকদের জন্য মন্ত্রী নির্দেশনা জারি করেছেন।

এক বক্তব্যে মাওলানা সিদ্দিকুল্লা বলেন, ‘‘প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই আমরা সভা করব। আগে থেকে বলে দেওয়া সত্ত্বেও কেউ বিশৃঙ্খলা করলে দায় নিজেদের নিতে হবে।’’

বর্ধমানে বুধবার একটি বইমেলার উদ্বোধনের পরে গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা মুর্শিদাবাদ ও অন্যত্র হিংসা প্রসঙ্গে বলেন, ‘‘আবেগে কেউ হয়তো কোনও ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তা সমর্থন করেন না। ”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ