শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা ‘তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে’ মারকাযুল লুগায় পাঁচ দিনব্যাপী বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর ইউক্রেনে রাশিয়ার ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা: নারী-শিশুসহ নিহত ১৬

মালয়েশিয়া সফর বাতিল করে জরুরি বৈঠকে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ঘটনায় মালয়েশিয়া সফর বাতিল করে জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ইসলামাবাদে গতকাল বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে মোশাররফের মৃত্যুদণ্ডাদেশের রায়, জম্মু কাশ্মীরের চলমান পরিস্থিতি, সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

এ ছাড়া ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতাদের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল।

সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদোহের দায়ে পারভেজ মোশাররফকে গত মঙ্গলবার ফাঁসির আদেশ দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। রায় ঘোষণার পরই এটিকে ‘বেদনাদায়ক ঘটনা’ হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

আর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার রায়কে ‘অন্যায়’ দাবি করে বলেছে, আপিল শুনানির সময় অসুস্থ ও স্বেচ্ছা নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোশাররফের পক্ষে থাকবে তারা।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ