বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

বিতর্কে অক্সফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিট মার্সার এবং র‍্যাচেল ও’নুনাইনকে হারিয়ে, ‘আইইউবি এসেনশন ২০১৯’ এর উন্মুক্ত ক্যাটাগরির চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর সাজিদ খন্দকার ও সৌরদিপ পল এর দল।

এ বছর বিতর্ক উৎসবের থিম ছিলো ‘অবিচার’। সারা বিশ্বে চলমান অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যুক্তিপূর্ণ বাগ্মিতার অপরিসীম গুরুত্ব তুলে ধরাই ছিলো এর প্রধান লক্ষ্য।

চ্যাম্পিয়ন দলের সৌরদিপ পল বলেন, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিতর্ক অভিজ্ঞতা, এসেনশন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এ জন্য যে, ঢাবির আইবিএতে আমার সর্বশেষ বিতর্ক টুর্নামেন্ট ছিল এসেনশন। এই টুর্নামেন্ট এর ডেকোরেশনের প্রতিটি উপাদান এবং অমায়িক অতিথিপরায়ণতা, আমি সব সময় মনে রাখব।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর কিট মার্সার বলেন, এসেনশনের যেই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অনুরণিত করেছে, তা হলো সাড়া বিশ্ব থেকে আসা বিতার্কিকদের সংখ্যা এবং অত্যন্ত দক্ষ কেন্দ্রীয় বিচারক প্যানেল। দেশ বিদেশের অনেক বিতার্কিক এবং বিশেষত স্কুল বিতার্কিকদের এই টুর্নামেন্টে আনার জন্য এই সার্কিটের আগ্রহ ও উদ্দীপনা দেখে আমি সত্যিই আনন্দিত। আমি মনে করি এটি বিশ্বের শ্রেষ্ঠ বিতর্ক টুর্নামেন্ট গুলোর মধ্যে অন্যতম।

হাইস্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় একাডেমিয়া স্কুলের মাহাথির ও মানাল এর দল। রানার্সআপ হয় এসএফএক্স গ্রিনহেরাল্ড এর অঙ্কিতা দে এবং রিশী ভট্টাচার্য।

নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সৈয়দ শাদাব এবং আয়মানুল ইসলামের দল। আর রানার্সআপ হন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)এর যাহিন রাইদাহ ও তৌকির আযম চৌধুরী।

শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন, উন্মুক্ত ক্যাটাগরিতে আইবিএ এর সাজিদ খন্দকার, হাইস্কুল ক্যাটাগরিতে মাস্টারমাইন্ডের ইনকিয়াদ পাটোয়ারী এবং নভিস ক্যাটাগরিতে ভারতের ইগ্নাইট মাইন্ডস এর রোহিত মিধা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ