শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

বিএনপি নেতা সাখাওয়াত হোসেন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা ও দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের শহরের খানপুর এলাকায় নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান গ্রেফতারের এর সত্যতা নিশ্চিত করে সময় সংবাদকে জানিয়েছেন, ১৬ ডিসেম্বর পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ পূর্বের একটি নাশকতার মামলায় সাখাওয়াৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি সাখাওয়াতের বরাত দিয়ে আরও বলেন, ১৬ ডিসেম্বরের মামলায় তিনি আগাম জামিন পেয়েছেন দাবি করলেও এখনও পর্যন্ত জামিনের কোন কাগজ দেখাতে পারেনি। তবে তিনি বলেছেন কাগজ আছে, সে কাগজ দেখাতে পারলে পূর্বের নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

এদিকে ১৮ ডিসেম্বর সকালে উচ্চ আদালতের বিচারপতি আবদুল হাফিজ ও ইজাহারুল হক আকন এবং বিচারপতি ওবায়দুল হাসান ও একেএম জহিরুল হকের পৃথক বেঞ্চ অ্যাড. সাখাওয়াতসহ বিএনপির দশ নেতাকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালিন জামিন আবেদন মঞ্জুর করেন। তবে আদালতের সেই জামিন আদেশ থানায় এখনও জমা দেওয়া হয়নি।

এর আগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ১০ টার দিকে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় ৭১ প্রজন্ম ব্যানারে স্বেচ্ছাবেসক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও যুবদলের নেতাকর্মীরা বিজয় র‌্যালি বের করে। এতে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা ও মহানগর বিএনপির ১৯ নেতার নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনকে আসামী করে মামলা দায়ের করে।

এই মামলায় এর আগে গত তিনদিনে পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ.টি.এম কামালসহ ৭ জনকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই ৭ জনকে পুলিশ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানম এর আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ