রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, লাল-সবুজের পতাকায় শুকুনের দৃষ্টি পড়ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম হুমকির মুখে। ভারতের মন্ত্রীর বক্তব্য এবং বাংলাদেশের কতিপয় নেতানেত্রী ও মন্ত্রীর বক্তব্যে কোন ফারাক নেই।

সবমিলে দেশ গভীর সঙ্কটে নিপতিত। তিনি বলেন, দেশকে আমরা আমাদের জানমালের চেয়েও ভালবাসি। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে জাতি এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।

আজ বুধবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে হওয়ার কথা থাকলেও পুলিশ সেখানে সম্মেলন করতে দেয়নি।

প্রশাসনের এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ আলআমীন সিদ্দিকীর সভাপতিত্বে এবং ইমরান হুসাইন নূরের পরিচালনায় অনুষ্ঠিত নগর দক্ষিণ সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ছাত্রনেতা নূরুল করীম আকরাম, আলহাজ্ব আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

মুফতী ফয়জুল করীম বলেন, ভারতীয় আগ্রাসন ধেয়ে আসছে আমাদের দিকে। মুসলিম বিরোধী আইন পাশের পর বাংলাদেশের জন্য নতুন সঙ্কট সৃষ্টি হয়েছে। এর ফলে দেশ কঠিন সমস্যার সম্মুখীন হবে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন বিপন্ন হতে না পারে সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষার আহ্বান জানান।

তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এই প্রতিপাদ্যকে নিয়ে দেশ স্বাধীন হলেও দেশের স্বাধীনতা বিপন্ন হতে চলছে। মানবিক মর্যাদা বলতে নেই। ন্যায়বিচার সেতো সুদূর পরাহত। ন্যায় বিচার নিশ্চিত করেছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া ন্যায় বিচার কল্পনা করা