শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা ‘তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে’ মারকাযুল লুগায় পাঁচ দিনব্যাপী বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর ইউক্রেনে রাশিয়ার ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা: নারী-শিশুসহ নিহত ১৬

কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী দুই-একদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা কমে দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা রাতে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরেরর দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে কিন্তু মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৭ দশমিক ৩, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৪ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায় ১৭ দশমিক ৪ এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আবহাওয়া অফিস আরো জানায়, শীতের এই সময়ে তাপমাত্রা কমে যেতে শুরু করে। এরইমধ্যে কমতে শুরুও করেছে। তাপমাত্রা আরো কমে গিয়ে দেশের সব অঞ্চলে নয়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দুই একদিনের মধ্যেই শুরু হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলেও কিছুটা শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রাও কমবে।

আবহাওয়ার অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপাসগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কোনও অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়, এরপর ৬ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং যদি তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ