রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান নদী দখল ও দূষণে জড়িতদের কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি খোকন

এখন থেকে সহজেই যুক্তরাজ্যের ভিসা আবেদন করতে পারবেন বাংলাদেশিরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশিদের জন্যে যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও নিরাপদ, আধুনিক ও উন্নত করতে কার্ড এবং অনলাইন পেমেন্ট/ট্রানজেকশন সুবিধা সংযোজন করার ঘোষণা দিয়েছে ইউকে ভিসা ও ইমিগ্রেশন (ইউকেভিআই)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউকে ভিসা আবেদনের জন্যে এর আগে শুধু নগদ অর্থ বা ক্যাশ জমা দেওয়ার সুযোগ ছিল। ১৭ ডিসেম্বর থেকে চালু হওয়া কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধা ইউকে ভিসা আবেদনের আগের প্রক্রিয়াকে আরও উন্নত করেছে এবং পেমেন্ট করার জন্য গ্রাহকদের বিকল্প সুযোগ দিচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ইউকে ভিসা প্রক্রিয়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে যুক্তরাজ্য সরকার অবগত। এ কারণেই আমরা ইউকে ভিসা প্রক্রিয়াকে যতটা সম্ভব দক্ষ ও উন্নত করে তুলছি।

‘এই ঘোষণাটি সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের ভিসা সার্ভিসে আধুনিক ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সংযোজন অর্থ আদান-প্রদানকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে গ্রাহকদের স্বস্তি দিবে।’

এই নতুন সুবিধাটি পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য চালু করছে ইউকেভিআই’র বাণিজ্যিক পার্টনার ভিএফএস। এই সময়ে ভিসা আবেদনকারীরা চাইলে নগদ অর্থ বা ক্যাশ টাকার মাধ্যমে পেমেন্ট করতে পারবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ