শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

'ইয়াদগার আকাবির' খ্যাত মাওলানা মুজাহিদ আল-হুসাইনি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত আলেম সাংবাদিক ও সুসাহিত্যক মাওলানা মুজাহিদ আল-হুসাইনি (ফয়সালাবাদ) আজ (১৭ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

সূত্রমতে, ফয়সালাবাদের জামিয়া মসজিদে  টেকনিক্যাল পিপলস কলোনিতে আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট এ আলেম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. মুরিদ এবং শাহ আতাউল্লাহ বুখারি রহ. এর সাথী ছিলেন। মাদানী রহ.-এর দিকে নিসবত করেই তিনি নামের শেষে হুসাইনি লকব লাগাতেন।

মাওলানা মুজাহিদ আল-হুসাইনি খতমে নবুওয়ত আন্দোলনেই তার দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তাকে  ‘ইয়াদগার আকাবির’ বলে সম্বোধন করা হতো।

মাওলানা মুজাহিদ আল-হুসাইনির মৃত্যুতে ভারতের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা আরশাদ মাদানী শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাতে আল্লাহর কাছে দোয়া করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ