সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

‘ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জেগে উঠতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে ৭১ এর বীর শহীদদের স্মরণে পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর আলোচনা সভা ও বিজয় র‍্যালীতে মাওলানা আফেন্দী বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে।

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। মনে হচ্ছে দেশটা যেন আজ ভারতের অঙ্গরাজ্য। দেশ বিরোধী চুক্তির পরেও দেশের প্রশাসনের টনক নড়ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে মানুষ মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে।

ভারত সরকার তার দেশের মুসলমানদের রোহিঙ্গাদের মতো বাংলাদেশে চাপিয়ে দিচ্ছে। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাস করার উদ্দেশ্য যে ভারতের বাংলাভাষী মুসলমান নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া, তা এখন দিবালোকের মতো স্পষ্ট।

সম্প্রতি বাংলাদেশের পশ্চিম সীমান্তে ভারতীয়দের ঢল দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এ পরিস্থিতি যে রোহিঙ্গাদের মতোই বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে, তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় হুশিয়ার উচ্ছারণ করে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সীমান্ত জোরদার করুন। সংসদে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করুন। অন্যথায় বাংলার তৌহিদী জনতাকে সাথে নিয়ে আলেমসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

বিজয় র‍্যালী ফটো জার্নালিস্ট থেকে দৈনিক বাংলামোড় হয়ে বায়তুল মুকাররম উত্তর গেইটে এসে, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে, মারজানুল বারী সিরাজী ও নূর হোসাইন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্