সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

প্লাস্টিকের খালি বোতল ফেরত নিন: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের খালি বোতল ফেরত নিতে প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে এক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, প্লাস্টিকের খালি বোতল দোকানে ফেরত নিয়ে তার বিনিময়ে ভোক্তাকে কিছু অর্থ ফেরত দিয়ে প্লাস্টিক সামগ্রীর বিস্তার কমানো যেতে পারে। ব্যবসায়ীদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, অথচ সমাজকে কিছু দেবেন না, এটা হতে পারে না। বিজয় দিবসের প্রাক্কালে সবাইকে এ শহর পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান মেয়র।

আতিকুল ইসলাম বলেন, প্লাস্টিক পণ্য পচতে প্রায় ৪৫০ বছর লাগে। প্লাস্টিক সামগ্রী মাটির উর্বরতা নষ্ট করে, গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে, সামুদ্রিক জীবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে। বিশ্বে প্রায় ৯ দশমিক ৬ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে। এর মাত্র ১০ শতাংশ শোধন করা হবে। অবশিষ্ট ৯০ শতাংশ প্লাস্টিক পরিবেশে থেকে যাবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে ৩০ লাখ প্লাস্টিক বোতলের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র। অভিনব এ প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

ডিএনসিসি জানায়, জনমনে পরিচ্ছন্নতার উদাহরণ সৃষ্টিসহ প্লাস্টিক সামগ্রী ব্যবহারে সচেতনতা বাড়াতে ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় 'বিডি ক্লিন' নামের একটি স্ব্বেচ্ছাসেবী সংগঠন সারাদেশ থেকে ৩০ লাখ ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। সেই বোতলগুলোই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

জনসচেতনতামূলক এ প্রদর্শনীতে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে ১৯ ফুট বাই ৭১ ফুট আয়তনের একটি নৌকা, বোতলের ঢাকনা দিয়ে তৈরি করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ ও রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিসহ নানা সামগ্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ